মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
হাজীগঞ্জে স্বামীর লাশ নিয়ে দুই দিন বসেছিলেন স্ত্রী!

হাজীগঞ্জে স্বামীর লাশ নিয়ে দুই দিন বসেছিলেন স্ত্রী!

অনুসন্ধান ২৪ ডেস্ক >> চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় স্বামীর লাশ দুই দিন ঘরে আটকে রাখে স্ত্রী। করোনা উপসর্গে মৃত্যু হওয়ায় সে মৃত্যুর বিষয়টি গোপন রেখেছেন বলে জানিয়েছেন পুলিশ। মৃত ব্যক্তি হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডের জমিদার বাড়িতে বসবাস করতেন। তার নাম সুভাষ চন্দ্র দাস (৬৫)। দুই দিন ধরে লাশ ঘরে রাখার পর মঙ্গলবার সকালে ওই লাশটি সৎকার করা হয়েছে।

হাজীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তপদার সাংবাদিকদের জানান, শনিবার হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডের একটি বাসায় সুভাষ চন্দ্র দাস মারা যায়। মৃত্যুর পর ঘটনাটি তার স্ত্রী বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টায় দুই দিন ধরে ঘরের দরজা বন্ধ করে রাখে। পরে সোমবার বিকালে পার্শ্ববর্তীরা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা খুলতে জোর চেষ্টা চালায়। দরজা খুললে মিলে সুভাষের লাশ। পরে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ, পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃতব্যক্তি করোনা উপসর্গে মারা যান। কিন্তু জানাজানি হলে সমস্যা হতে পারে এমন ভয়ে তার স্ত্রী লাশ নিয়ে দুই দিন দরজা আটকে ঘরে বসেছিল। তবে ওই নারী মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ওই এলাকায় বিভিন্ন বাড়িতে ২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি আছে বলে নিশ্চিত করেছে পৌর কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯