শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> আজ শুক্রবার (৩০ জুলাই) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে বহিস্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরকে আদালতে তোলা হয়েছে। এসময় আদালতে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনের দুই পৃথক মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এদিকে হেলেনা জাহাঙ্গীরকে কেন্দ্র করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজধানীর কোতয়ালি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের মামলাটি চাঞ্চল্যকর। তাকে আজ রাতে আদালতে হাজির করা হবে। তাই নিরাপত্তার জন্য আদালত এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।