মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোবাইল এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর জানা যাবে

মোবাইল এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর জানা যাবে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> সারাদেশে করোনাভাইরাসের মহামারির কারণে সাধারণ নাগরিকদের সুবিধার কথা চিন্তা করে মোবাইলে এসএমএসের মাধ্যমে গ্রাহকরা তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর জানতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর। বৃহস্পতিবার (২৯ জুলাই) এনআইডির মহাপরিচালক জানান, করোনাকালে ভোটার হওয়ার পর নাগরিকদের আর নির্বাচন কমিশনে (ইসি) বা প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের কার্যালয়ে যেতে হবে না। এখন থেকে কেউ নতুন ভোটার হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনে দেওয়া মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর পেয়ে যাবেন। এতদিন এনআইডি নম্বর জানার জন্য নির্বাচন অফিসে যোগাযোগ করতে বা ১০৫ নম্বরে মেসেজ সেন্ড করে অপেক্ষা করতে হতো কিংবা নিবন্ধিতদের কল সেন্টারে ফোন করে জানতে হতো।

তিনি আরও জানান, কেউ ভোটার হলেন কিনা তা জানার জন্য নির্বাচন কমিশনে আসতে হবে না। তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সাথে সাথে মোবাইলে মেসেজ পেয়ে যাবেন। এছাড়া তার এনআইডি নম্বর হয়ে গেলে সেটিও তিনি ঘরে বসেই প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন।

এর আগে গত ১৬ মে ২০২০ থেকে নাগরিকদের সুবিধার জন্য মহামারি করোনাকালে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করার সুযোগ দেয় কমিশন। সেবাটি চালু হওয়ার পর থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে এনআইডি সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৮৩ লাখ ৭১ হাজার ৫৬৫ জন। এই সময়ে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন ৮ লাখ ১৩ হাজার ৮৭ জন। সংশোধনের জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৬০৬ জন। হারানো এনআইডি পুনরায় তুলেছেন ২ লাখ ৮ হাজার ৮৭৩ জন এবং অনলাইন থেকে এনআইডি নিজেই ডাউনলোড করেছেন ৫০ লাখ ৩২ হাজার ২৮৯ জন। এই সময়ে অনলাইনে মোট সেবা নিয়েছেন ৬৬ লাখ ৮৯ হাজার ৮৫৫ জন।

এনআইডি ডিজি আরও বলেন, করোনার শুরু থেকেই আমরা নিয়মিত অফিস করছি। আমাদের এনআইডি বিভাগের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন শিফটে অফিস করছেন। আমাদের জন্য যাতে কোনো মানুষ বিপদে না পড়েন, সেজন্য আমরা করোনার ঝুঁকি নিয়েও নিরলসভাবে সাধারণ মানুষদের জন্য কাজ করে যাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯