বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন

বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> কৃষক লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। বৃহস্পতিবার (২৯ জুলাই) ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের ৫ম তলায় এ কার্যালয় উদ্বোধন করা হয়।

২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের নিজস্ব ভবনের ৫ম তলায় কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয় স্থানান্তির হওয়ায় আমাদের মর্যাদা ও অনুপ্রেরণা আরো বৃদ্ধি পাবে। নেতাকর্মীরা আরে অনুপ্রাণীত হবে। কৃষক লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রাপ্ত মর্যাদা রক্ষায় শৃঙ্খলার সঙ্গে অফিস কক্ষ ভবনের প্রবেশ পথ, করিডোর ব্যবহার করার পরামর্শ দেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ আওয়ামী লীগের সব নেতাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

এসময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন কৃষক লীগ আওয়ামী লীগের ২য় সহযোগী সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজস্ব ভবনের ৫ম তলায় কৃষক লীগের কার্যালয় বরাদ্দ করায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেন, আমাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হলো। আমরা জননেত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা জনাই। এখন থেকে আমরা কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করতে পেরে আনন্দিত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মো. জাহাঙ্গীর আলম, হোসনে আরা এমপি, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, হিজবুল বাহার রানা, সম্পাদকমন্ডলির সদস্য আলহাজ্ব নাজির মিয়া, রেজাউল করিম রেজা প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯