বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শক্তিশালী ভূমিকম্পের আঘাত ফিলিপাইনে

শক্তিশালী ভূমিকম্পের আঘাত ফিলিপাইনে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী মাপের এক ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। শনিবার (২৪ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে প্রধান দ্বীপ লুজন থেকে সৃষ্ট ভূমিকম্প ১১২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানে। এর কিছুক্ষণ আগে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে ভারতীয় মিডিয়া এনডিটিভি জানায়।

ফিলিপাইনের বাটানগাসের কালাটাগান মেট্রোপলিটন পুলিশ প্রধান জানিয়েছেন, এটি খুব শক্তিশালী ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে যেটি ম্যানিলার দক্ষিণাঞ্চল পর্যন্ত আঘাত হানে। তবে স্থানীয়রা ভূমিকম্পের ঘটনার সঙ্গে অভ্যস্ত বলে তারা সতর্ক থাকেন সব সময়। আমরা নিম্নাঞ্চলগুলো খতিয়ে দেখছি ভূ-কম্পনের ফলে সুনামি আঘাত হেনেছে কি না।

যদিও যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থাপনার বরাত দিয়ে দেশটির ভলকোলজি অ্যান্ড সিজমোলজি ইনস্টিটিউট (ফিভলকস) জানিয়েছে, এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, পৃথিবীতে যতো ভূমিকম্প হানে তার অধিকাংশই ‘রিং অফ ফায়ার’ এলাকাজুড়ে। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে প্রসারিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অফ ফায়ার’ এর অবস্থানের কারণে এই দ্বীপপুঞ্জে প্রায়ই ভূ-কম্পন অনুভূত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯