বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সৌদি প্রবাসীদের ৩১ আগস্ট পর্যন্ত ইকামা ভিসার মেয়াদ বাড়ল

সৌদি প্রবাসীদের ৩১ আগস্ট পর্যন্ত ইকামা ভিসার মেয়াদ বাড়ল

অনুসন্ধান ২৪ ডেস্ক >> সৌদি আরবে কাজের অনুমোদনপ্রাপ্ত প্রবাসীদের ইকামা (বসবাসের অনুমতি) ও ভিসার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবার জেদ্দাভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি গেজেট জানায়, বাদশাহ সালমানের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৌদি আরবের বাইরে আটকে পড়া সে দেশের বাসিন্দাদের ইকামা ও ভিসার মেয়াদ বিনা খরচে ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেবে।

যে দেশগুলো থেকে বর্তমানে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আছে সে সব দেশের প্রবাসীদের জন্যও এ আদেশ প্রযোজ্য হবে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, দেশটির পাসপোর্ট অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯