রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে ঈদুল আজাহার আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজাহা সহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা।
মুসুল্লিরা বলেন, করোনা মহামারীর কারণে এবার মানুষের আর্থিক অনটন রয়েছে। এ কারণে এবার অনেকেই পশু কোরবানী দেয়নি।
তিনি জানান, মূলত সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মীয় আচার্য্য পালন করেন তারা। বিভাগের ৬ জেলা ও মহানগরের ৭৫টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।