রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এবারও ঈদের জামাত হচ্ছে না বরিশালে

এবারও ঈদের জামাত হচ্ছে না বরিশালে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশালে এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টার জামাতে অংশগ্রহণ করবেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এবারও বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৮টায়। এছাড়া নগরীর প্রধান প্রধান মসজিদগুলোতে সকাল ৭টা এবং ৯টায় দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

তবে কালেক্টরের জামে মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা। সকাল ৮টার জামাতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করবেন বলে জানান তিনি।

করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গেল ঈদুল ফিতরে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়নি। এই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায়ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতের আয়োজন করা হয়নি বলে নিশ্চিত করেছেন বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে। দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। পুলিশ লাইনস জামে মসজিদে সকাল ৮টায় এবং কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলায় সহস্রাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব জামাতে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯