মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২০৪ জন: নতুন শনাক্ত ৮ হাজার ৪৮৯ জন

সারাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২০৪ জন: নতুন শনাক্ত ৮ হাজার ৪৮৯ জন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে। আজ শনিবার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।

এছাড়া, গত ১৫ জুলাই দেশে করোনায় মারা যায় ২২৬ জন। ১৪ জুলাই এবং ১৩ জুলাই দেশে করোনায় মারা যায় যথাক্রমে ২১০ জন। ১২ জুলাই দেশে দ্বিতীয় সর্বোচ্চ ২২০ জন মারা যান। ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা যান। ১০ জুলাই ১৮৫ জন, ৯ জুলাই ২১২, ৮ জুলাই ১৯৯ জন, ৭ জুলাই ২০১ জন, ৬ জুলাই ১৬৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৩ জুলাই ১৩৪ জন, ২ জুলাই ১৩২ এবং ১ জুলাই ১৪৩ জন করোনায় মৃত্যুবরণ করেন।

এর আগে গতকাল শুক্রবার (১৬ জুলাই) ১৮৭ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১২ হাজার ১৪৮ জন।

এদিকে ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কমেছে। এসময় মারা গেছেন গেছেন আরও ৮ হাজার ৬৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৫৭০ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৯১ হাজার ৪৮৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ২ লাখ ৭০ হাজার ৬২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ৭০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯