রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল মেডিকেল কলেজের ১৫ নার্সকে শোকজ নোটিস

বরিশাল মেডিকেল কলেজের ১৫ নার্সকে শোকজ নোটিস

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের লেবার ওয়ার্ডে কর্তব্যকাজে অবহেলার অভিযোগে ১৫ জন সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিসের তালিকায় রয়েছেন লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স সুলেখা রানী সিকদার, সিনিয়র স্টাফ নার্স রাবেয়া আক্তার, সিনিয়র স্টাফ নার্স কবিতা হালাদার, সিনিয়র স্টাফ নার্স দিপ্তী রানী ঘরামী, সিনিয়র স্টাফ নার্স পান্না অধিকারী, সিনিয়র স্টাফ নার্স ফারজানা আক্তার, সিনিয়র স্টাফ নার্স অর্পিতা দাস, সিনিয়র স্টাফ নার্স খাদিজা আক্তার, সিনিয়র স্টাফ নার্স ত্রিবেনী রায়, সিনিয়র স্টাফ নার্স মুক্তা মিস্ত্রী, সিনিয়র স্টাফ নার্স রেখা বাড়ৈ, সিনিয়র স্টাফ নার্স ফাহিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স বিউটি মন্ডল, ইন্টার্ন নার্স লুবনা আক্তার ও ইন্টার্ন নার্স অপরুপা গাইন।

৪১৯৬ নম্বরের ওই স্বারকের কারণ দর্শানোর নোটিসে বলা হয়, হাসপাতালের ডাক্তার রাউন্ডে আসলে চলতি মাসের ১০ জুলাই লেবার ওয়ার্ডে দায়িত্বপালনের সময়ে নার্সদেরকে কর্তব্য কাজে পাওয়া যায়নি। তাছাড়া নার্সদের এমন দায়িত্ব অবহেলার কারণে ডেলিভারি রোগীর মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যা সরকারী কর্মচারী শৃঙ্খলা আপীল বিধিমালা ২০১৮-এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

শেবামেক হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলামের স্বাক্ষরিত ওই কারন দর্শানোর নোটিস ১১ জুলাই নার্সদের কাছে পৌঁছায়। এমনকি আগামী তিন কর্মদিবসের মধ্যে নার্সদেরকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯