মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চাচার মৃত্যুর খবরে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলেন পুলিশ কনস্টেবল পারভেজ

চাচার মৃত্যুর খবরে বাড়ি ফিরতে গিয়ে লাশ হলেন পুলিশ কনস্টেবল পারভেজ

অনুসন্ধান ২৪ ডেস্ক >> খুলনা থেকে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল পারভেজ (২৪) চাচার মৃত্যুর খবর পেয়ে মটরসাইকেল যোগে। কিন্তু চাচার মরা লাশটি দেখার আগেই নিজে লাশ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেন। মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামে মর্মান্তিক ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে। পারভেজ হোসেন মেহেরপুর জেলার আমদাহ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি খুলনায় পুলিশে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, চাচার মৃত্যুর খবর পেয়ে নিজের মটরসাইকেল যোগে গ্রামে ফিরছিলেন পারভেজ। তিনি কালীগঞ্জের নিমতলা থেকে বাজারগোপালপুর সড়ক ধরে ডাকবাংলা হয়ে মেহেরপুর যাচ্ছিলেন। মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামের মধ্যে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খান।

স্থানীয় ইউপি মেম্বর শ্যামনগর গ্রামের রবিউল ইসলাম জানান, বৃষ্টির মধ্যে ঘুটঘুটে অন্ধকারে গ্রামের ওই বাঁকে এসে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যান পারভেজ হোসেন। এ সময় তিনি পাকড়া (শিমুল) গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে পারভেজের মৃত্যুতে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার চাচা ভাতিজাকে এক সঙ্গে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯