বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ অনলাইন ডেস্ক >> এবার ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের ওপর চটেছেন আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবানের যোদ্ধারা। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে ন্যাটো ও মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিলে তাদের দখলদার হিসেবে বিবেচনা করা হবে। সোমবার (১২ জুলাই) এমনটাই হুঁশিয়ার দেয় তালিবান।
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আফগানিস্তানে বর্তমানে পাঁচ শতাধিক তুর্কি সেনা রয়েছে। এ ব্যাপারে তালিবানের পক্ষ থেকে বলা হয়, বিগত ২০ বছর ধরে ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্কের সেনা সদস্যরা আফগানিস্তানে ছিলেন। এখন মার্কিন নেতৃত্বাধীন জোট আফগান ছেড়ে চলে তা হলে আমরা তাদের দখলদার হিসেবেই বিবেচনা করব।
সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান ঘোষণা দিয়েছেন, বিদেশি সেনারা আফগান ত্যাগ করলে ন্যাটোর প্রতিনিধি হিসেবে তুরস্কের সেনাবাহিনী কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। বিদেশি কূটনীতিকদের আফগানিস্তানে যাতায়াত নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে এ সিদ্ধান্ত নেন এরদোগান।
মুসলিম দেশের সেনাসদস্য বলে আমরা এতদিন তুর্কি বাহিনীর ওপর কোনো হামলা চালাইনি। কিন্তু কাবুল বিমানবন্দর নিয়ে আঙ্কারা তার সিদ্ধান্ত না পাল্টালে আমরা এখন থেকে তাদের আর ছাড় দেব না।