বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাড়িতে গাঁজা গাছ রোপন: আ. লীগ সভাপতি আটক

বাড়িতে গাঁজা গাছ রোপন: আ. লীগ সভাপতি আটক

অনুসন্ধান ২৪ ডেস্ক >> দুইশোটি গাঁজা গাছসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) কর্তৃক আটক হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকার (৪১)।
রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুর্ব ভদ্রকোল পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গাঁজার গাছগুলো জব্দ করেছে র‌্যাব। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপান সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকারের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তিনি বাড়িতে ছিলেন। ওই বাড়িতেই গাঁজার গাছগুলো ছিল।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুজ্জাতুল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যায় আটকের পর রাত পৌনে বারোটার দিকে আতিক জামান ডেভিডকে থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে নিজ জমিতে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বর্তমান সভাপতি আতিক জামান ডেভিড সরকারের বিরুদ্ধে নানা অপকর্ম ও অসামাজিক কর্মকাণ্ডের জরিত রয়েছে তিনি। সে জানান, তিনি জামাত পরিবারের সন্তান। দলের ভাবমূর্তি নষ্ট করতেই তিনি সুকৌশলে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ডেভিড সরকার মাদকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় প্রগতিশীল আওয়ামী লীগের ভাবমুর্তি অনেকাংশে নষ্ট হয়েছে। অনতিবিলম্বে তারা আতিক জামানকে বহিস্কারের দাবি জানান।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি এ ব্যাপারে বলেন, আতিক জামানের ব্যাপারে স্থানীয় প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সংগঠনের পক্ষ থেকেও বিয়য়টি তদন্ত করে দেখা হবে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস (পিপিএম) জানান, আতিক জামানকে আজ সোমবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯