বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হয়েছেন মো. আসাদুজ্জামান। যিনি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার ছিলেন। সোমবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামানের গুলশানে বদলির আদেশে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষর করেছেন।
ডিএমপি জানায়, সম্প্রতি গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তীকে বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তার পদে আসাদুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, সুদীপ কুমার বগুড়ার এসপি হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই আসাদুজ্জামানকে গুলশানে বদলির আদেশটি কার্যকর হবে। প্রসঙ্গত, মো. আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক