মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল মেডিকেলে করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু

বরিশাল মেডিকেলে করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে আরও ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন সর্বাধিক ২৮৪জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছে ৬৫.৮২ ভাগ।

হাসপাতালের সুত্রে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো মোট ২৪৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ওয়ার্ডে। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২জন রোগী।

সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ২৮৪ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের। বিগত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৩ জন রোগী। এর মধ্যে ৪ জনের করোনা ছিলো পজিটিভ।

এদিকে, মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১৩১ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৬৫.৮২ ভাগ।

গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর একদিনে ২৮৪ জন রোগী ভর্তি থাকা এবং ১৩ জন রোগী মারা যাওয়ার ঘটনা এই প্রথম। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন পজিটিভসহ মারা যায় ৮জন রোগী।

এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৩.৯৫ ভাগ। গত সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বাধিক ৭৩.৯৩ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো। গত বছর মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ৮১৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছিলো ২২৯ জনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯