বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতি মিনিটে করোনায় মৃত্যু ৭ জনের: ক্ষুধায় মিনিটে ১১ জন

প্রতি মিনিটে করোনায় মৃত্যু ৭ জনের: ক্ষুধায় মিনিটে ১১ জন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বে করোনায় রোজ যত মানুষ মারা যাচ্ছে, এর চেয়ে বেশি মারা যাচ্ছে ক্ষুধায়। করোনাভাইরাসে প্রতি মিনিটে বিশ্বজুড়ে মারা যাচ্ছে সাতজন। আর ক্ষুধার তাড়নায় মারা যাচ্ছে প্রতি মিনিটে ১১ জন। শুক্রবার প্রকাশিত ‘দ্য হাঙ্গার ভাইরাস মাল্টিপ্লাইস’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

ইয়েমেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলায় ও সিরিয়ায় মহামারির আগে থেকেই খাদ্যসংকট ছিল। করোনার মহামারি ও এর কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তার ফলে খাদ্যসংকট আরও বেড়েছে। প্রতিষ্ঠানটি বলছে, করোনার কারণে মানুষ কাজ হারিয়েছে।

এ ছাড়া খাদ্যের উৎপাদন ব্যাহত হয়েছে। এর ফলে বৈশ্বিকভাবে খাবারের দাম বেড়েছে ৪০ শতাংশ। বিগত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি এটি।

এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। ২০১৯ সালে ‘দুর্ভিক্ষের মতো অবস্থার’ মধ্যে যে পরিমাণ মানুষ বসবাস করেছেন, ২০২০ সালে সেই সংখ্যা ছয় গুণ বেড়েছে। সহিংসতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমন দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসের মহামারি এই দরিদ্র মানুষের সংখ্যাবৃদ্ধির ক্ষেত্রে আরও প্রভাব ফেলেছে।

অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারির শুরুতেই বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মানুষদের পক্ষ থেকে এক পরিষ্কার ও জরুরি বার্তা দেওয়া হয়েছে, ‘করোনার আগেই ক্ষুধা আমাদের মেরে ফেলবে।’ বর্তমানে দেখা যাচ্ছে, করোনাভাইরাসের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে দুর্ভিক্ষে।

আন্তর্জাতিক এই দাতব্য সংস্থার দেওয়া তথ্য অনুসারে, বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ ‘দুর্ভিক্ষের মতো অবস্থার’ মধ্য দিয়ে যাচ্ছে। এ ছাড়া চরম ক্ষুধায় রয়েছে সাড়ে ১৫ কোটি মানুষ। এই সাড়ে ১৫ কোটি মানুষের মধ্যে প্রতি তিনজনে দুজনের বসবাস সহিংস ও যুদ্ধবিধ্বস্ত দেশে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯