বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কীভাবে হারিয়ে যাওয়া ফোনের সেভ করা নাম্বার খুঁজে পাবেন

কীভাবে হারিয়ে যাওয়া ফোনের সেভ করা নাম্বার খুঁজে পাবেন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> হারিয়ে যাওয়া ফোনের সেভ করা নাম্বার খুঁজে পাওয়ার জন্য অনেকেই গুগল কনট্যাক্টস ব্যবহার করেন। কিন্তু অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ব্যাপারে কিছুই জানেন না। আবার অনেকেই অলসতার কারণে সেটি করতে চান না। কীভাবে হারিয়ে যাওয়া ফোনের সেভ করা নাম্বার খুঁজে পাবেন? চলুন জেনে নেওয়া যাক-

১> নতুন ফোন কেনার পর গুগল প্লে-স্টোরের ওপরে ডান দিকে ক্লিক করুন। ইতোমধ্যেই আপনার জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকলে সেটি লগ-ইন করতে হবে। সেটি না হলে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। ‘ক্রিয়েট অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করার ‘ফর মাইসেলফ’ এবং ‘টু ম্যানেজ মাই বিজনেস এই ২ অপশন আসবে। আপনাকে সিলেক্ট করতে হবে ‘ফর মাইসেলফ’ অপশনটি। এরপর নাম, জন্মতারিখ, লিঙ্গ, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি ইচ্ছে করলে ফোন নাম্বারও অ্যাড করতে পারবেন। বিশেষজ্ঞরা বলেন, টু-ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য ফোন নাম্বার অ্যাড করা ভালো।

২> এবার আপনার ফোনের সেভ করা নাম্বারগুলো গুগল কনট্যাক্টসে সেভ করে রাখুন। কীভাবে করবেন? প্রথমে ‘ফোন লগ’ এ যান। এবার ‘কনট্যাক্ট’ এ ট্যাপ করুন। তারপর নতুন কোনো নাম্বার সেভ করার জন্য নিচের ‘প্লাস’ চিহ্নে ট্যাপ করুন। নাম্বার ও একটি নাম লিখুন। এবার ওপরে দেখুন ‘সেভ টু গুগল’ লেখা আছে। সেখানে ট্যাপ করলেই গুগল কনট্যাক্টসে নাম্বার সেভ হয়ে যাবে।

৩> ধরুন ইতোমধ্যেই আপনার সেভ করা নাম্বার গুগল কনট্যাক্টসে সেভ করা রয়েছে। কিন্তু ফোনটি হঠাৎ হারিয়ে গেছে। কীভাবে সেগুলো খুঁজে পাবেন? আত্মীয়-স্বজন কিংবা বন্ধুবান্ধবের ফোনটি নিয়ে গুগল ক্রোমে আপনার জিমেইল লগ-ইন করুন। এরপর সার্চ করুন ‘গুগল কনট্যাক্টস’। ব্যাস, পেয়ে যাবেন হারিয়ে যাওয়া ফোনের সেভ করা নাম্বারগুলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯