বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বৃহস্পতিবার থেকে গণটিকার নিবন্ধন শুরু

বৃহস্পতিবার থেকে গণটিকার নিবন্ধন শুরু

অনুসন্ধান ২৪ ডস্কে >> প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সব নাগরিককে টিকা দিতে নিবন্ধন কার্যক্রম আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) শুরু হচ্ছে। তবে দেশব্যাপী গণটিকা কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মেডিকেল বায়োটেকনোলজি) ডা. মারুফুর রহমান অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণটিকার নিবন্ধন শুরু হবে বৃহস্পতিবার থেকে। সেদিনই সুরক্ষা অ্যাপে ৩৫ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। তবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরুর ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি।

তিনি আরো জানান, সুরক্ষা অ্যাপে এখন তিনটি ক্যাটাগরিতে নিবন্ধন চলছে। গণটিকার নিবন্ধন শুরু হলে পূর্বের ন্যায় সবগুলো ক্যাটাগরিই খুলে দেওয়া হবে। এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন সাংবাদিকদের জানান, গণমানুষের জন্য বড় পরিসরে টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে। আর টিকা নিতে নিবন্ধন ফের শুরু হতে পারে বৃহস্পতিবার। এই বিষয়টি নিয়ে একটা মিটিং হওয়ার কথা রয়েছে। হয়তো বুধবার একটি মিটিং করে বৃহস্পতিবার নিবন্ধন শুরু করা হবে।

দেশে চারটি কোম্পানির টিকা এসেছে। এগুলো কীভাবে বিতরণ করা হবে, এ বিষয়ে মিটিংয়ে হয়তো সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার নাগাদ হয়ত বিষয়টি পরিষ্কার হবে।

উল্লেখ্য, গত ৫ মে থেকে টিকা সংকটের কারণ দেখিয়ে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদফতর। এরপর যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির ডোজ হাতে আসার পর সরকার তিন শ্রেণির জন্য নিবন্ধন অ্যাপ চালু করে। আবার নতুন করে আগামী বৃহস্পতিবার থেকে গণটিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯