সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় দুর্ঘটনায় পা হারানো পঙ্গু মুদি দোকানী মাসুমকে মারধরের অভিযোগ

বানারীপাড়ায় দুর্ঘটনায় পা হারানো পঙ্গু মুদি দোকানী মাসুমকে মারধরের অভিযোগ

বানারীপাড়া প্রতিনিধি >> বানারীপাড়ায় দুর্ঘটনায় পা হারানো পঙ্গু মুদি দোকানী মাসুম সিকদার (৪৮)কে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) গ্রামে।

এ ব্যাপারে সোমবার (৫ জুলাই) দোকানী মাসুম বাদী হয়ে আহমদাবাদ (বেতাল) গ্রামের মৃত কাদের তালুকদারের ছেলে টিপু তালুকদারকে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, ৫ জুলাই সকাল ১০টার দিকে টিপু বেতাল বাজারে পঙ্গু মাসুমের দোকানে মুদি পণ্য কিনতে যান। এ সময় দোকানী মাসুম বসুন্ধরা গ্রুপের ১ লিটারের একটি সয়াবিন তেলের বোতলের মূল্য ১ শত ৫০ টাকা চান। তবে ওই বোতলের লেভেলে মূল্য লেখা ছিলো ১৩৯ টাকা। এ নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে বিক্রেতা মাসুমকে মারধর ও মালামাল ফেলে দেয় ক্রেতা টিপু।
তবে দোকানী মাসুমকে মারধরের বিষয়টি অস্বীকার করে টিপু বলেন, তেলের অতিরিক্ত মূল্য চাওয়া নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে। এদিকে দোকানী মাসুম সিকদার অভিযোগ করেন শুধু তাকেই মারধর নয়, তার বৃদ্ধ শ্বশুর নূর ইসলামকেও মারধর করার হুমকি দিয়েছিল টিপু। মাসুম আরও জানান, টিপুর কাছে পূর্বের অনেক টাকা পাওনা আছে যা চাইতে গেলেই সে দেখে নেয়ার হুমকি দেয়াসহ অকথ্য ভাষায় গালাগাল করেন। এদিকে লিখিত অভিযোগ পেয়ে থানার উপপরিদর্শক (এএসআই) সমীরণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯