বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর। এর আগে গত ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৬৬১ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ঢাকা বিভাগের ৪২০৭, ময়মনসিংহে ৩৫৮, চট্টগ্রামে ৬৭৩, রাজশাহীতে ৯৯২, রংপুরে ৫৫৬, খুলনায় ১৩০৪, বরিশালে ৩৪৩, সিলেটে ২২৮ জন রয়েছেন।
এছাড়া মৃত্যু ১৫৩ জনের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৫৭ জন নারী। এদেরমধ্যে খুলনার ৫১, ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।
এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ৬৫ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৬৭৬ জন এবং নারী ৪ হাজার ৯৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৫, ৪১ থেকে ৫০ বছরের ২৪, ৩১ থেকে ৪০ বছরের ১১ এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।