বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ইয়াবাসহ তিন বিক্রেতা র‌্যাবের হাতে আটক

বরিশালে ইয়াবাসহ তিন বিক্রেতা র‌্যাবের হাতে আটক

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশালের উজিরপুর ও গৌরনদীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে উজিরপুরের টাকা বাড়ি এলাকা থেকে রুবেল শেখ (২২) ও প্রফুল্ল রায় (২৫) এবং গৌরনদীর তারাকুপি এলাকা থেকে মোঃ শাহ আলম চাপরাশীকে (৩৮) আটক করে।

আটকের তিনজন হচ্ছেন> উজিরপুরের জামবাড়ি এলাকার মুজিবর শেখের ছেলে রুবেল শেখ, ও মশাং গ্রামের গনেশ রায়ের ছেলে প্রফুল্ল রায় এবং গৌরনদীর তারাকুপির মৃত আলী চাপরাশীর ছেলে শাহ আলম চাপরাশী।

র‌্যাব জানিয়েছে, মাদক বিক্রির খবর পেয়ে র‌্যাব সদস্যরা তারাকুপি এলাকায় গেলে শাহ আলম চাপরাশী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া দিয়ে আটক করে শরীর তল্লাশি করলে ৭৫৩ পিস ইয়াবা পাওয়া যায়। অন্যদিকে উজিরপুরে অভিযান চালিয়ে ৪৫৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪২০ টাকাসহ রায় এবং রুবেলকে গ্আটক করা হয়।

এই ঘটনায় বরিশাল সিপিএসসির ডিএডি মো. সাইফুল ইসলাম ও ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানা এবং বরিশাল জেলার উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯