মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০৬ জন

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০৬ জন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> সারাদেশে চলামান কঠোর লকডাউনের তৃতীয় দিনেও করোনায় মৃত্যু ও সংক্রমণের সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সীমান্তবর্তী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা গেছেন আরও ১০৬ জন।

যশোর > যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত ২৫০ জন। শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।

কুষ্টিয়া > কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

নড়াইল > নড়াইলে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন।

সাতক্ষীরা > গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

খুলনা > খুলনায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ছয় জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চার জন ও খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী > রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৩ জনের মধ্যে সাত জনের বাড়ি রাজশাহীতে, একজন চাঁপাইনবাবগঞ্জ, তিন জন নাটোর, একজন নওগাঁ ও একজন পাবনার বাসিন্দা। এদের মধ্যে পাঁচ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। আট জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুই জনের বাড়ি রাজশাহীতে, দুই জনের বাড়ি নাটোরে ও একজন পাবনায়।

বরিশাল >> বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং বিভাগের মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় দুজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৯ জন ও করোনা ওয়ার্ডে একজন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৮২ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ এবং ১৪৮ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৫৪ দশমিক ৭৩ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৬৬টি নমুনা পরীক্ষা করে ১১১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৮৬টি নমুনা পরীক্ষা করে ৬২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১৮০টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২৭ দশমিক ২২ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৪৪ জন। এর আগে ৪০৫টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪৬৮ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৪৭৮ জন।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯