রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
যার যার ধর্ম সেই সেই পালন করবে কুরআন ধর্মনিরপেক্ষ: প্রধানমন্ত্রী

যার যার ধর্ম সেই সেই পালন করবে কুরআন ধর্মনিরপেক্ষ: প্রধানমন্ত্রী

অনুসন্ধান ২৪ ডেস্ক >> কুরআন শরিফে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বিএনপি নেতা হারুনের বক্তব্যের প্রসঙ্গটি তুলে ধরে বলেন, ‘কুরআনে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। ভুল ব্যাখা দিলে হবে না। কুরআনে বলা আছে ‘লা কুম দি নুকুম মলিয়েদিন’- যার যার ধর্ম সেই সেই পালন করবে। আমাদের নবীও সব ধর্মের সমান অধিকারের কথা বলেছেন। যতই বলুন আর যেভাবেই তিনি (হারুন) ব্যাখা দেন। নিজের ধর্ম পালন করবে, অন্যের ধর্মের প্রতি সম্মান, সহনশীলতা থাকতে হবে।

এর আগে সংসদের এই অধিবেশনেই বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকায় সমালোচনা করেছিলেন। কুরআনে ধর্মনিরপেক্ষতার কথা নেই বলে তিনি দাবি করেছিলেন। সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা সাংষর্ষিক বলেও তিনি মন্তব্য করেছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯