বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রয়োজনে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন, এসএসসি, এইচএসসিতে অটোপাস নয়

প্রয়োজনে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন, এসএসসি, এইচএসসিতে অটোপাস নয়

অনুসন্ধান ২৪ ডেস্ক >> চলতি বছর কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা থাকলেও মহামারী করোনা পরিবর্তন না হওয়ায় সেটি সম্ভব হয়নি। এ জটিলতায় চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে তা এখনো অনিশ্চিত। তবে সংক্ষিপ্ত পরিসরে হলেও প্রচলিত পরীক্ষা পদ্ধতি অনুযায়ীই এই দুটো পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সেটাও যদি সম্ভবপর না হয় তাহলে অন্তত অ্যাসাইনমেন্ট পর্যালোচনা করে তাদের পরবর্তী শ্রেনিতে প্রমোশনের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

সেই পরিকল্পনার কথা চিন্তায় রেখেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। বর্তমানে কঠোর লকডাডন পরিস্থিতিতে এই কার্যক্রমও স্থগিত আছে। কঠোর লকডাউন শেষে তা পুনরায় শুরু হবে। তবে এখনো বছরের কোন এক সময়ে পরীক্ষা নেওয়ার চিন্তা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, আমরা পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দিতে চাই। তবে কোনো কারণে যদি পরীক্ষা আয়োজন করা সম্ভব না হয়, তখন অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের মূল্যায়ন করা হবে।

তিনি জানান, এবার কোনো অবস্থাতেই অটোপাস দেয়া হবে না। আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেগুলো সংরক্ষণ করতে বলেছি। পরীক্ষা না হলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অটোপাস দেওয়া হয়। তাছাড়া শর্তসাপেক্ষে ২০২০/২১ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরও অটোপাস প্রদান করা হয়। এক্ষেত্রে শর্তটা হলো পরবর্তী কোন এক সময়ে তাদের এই পরীক্ষাটা দিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯