মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শেষ হলো

একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শেষ হলো

অনুসন্ধান ২৪ ডেস্ক >> শেষ হলো একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। সেই সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনও শেষ হয়েছে। করোনা মহামারির মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ১২ কার্যদিবস চলে ১৩তম অধিবেশন। বাজেট অধিবেশনের মত গুরুত্বপূর্ণ এই অধিবেশনটিও সংক্ষিপ্ত করা হয়। যেদিন যে এমপি-মন্ত্রী বা সংসদের কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন তারাই শুধু সেদিন সংসদ ভবনে যেতে পেরেছেন।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে (২ জুন) চলমান জাতীয় সংসদের ১৩তম ও বাজেট অধিবেশন শুরু হয়। এর পরের দিন সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়। ৩০ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস হয়। এ বাজেটে মোট ব্যয়ের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপির ১৭ দশমিক পাঁচ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

শনিবার (১৩ জুলাই) দুপুরে অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর সরকারি, বিরোধী ও স্বতন্ত্র ৮৫ জন এমপি বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন। ১৫ ঘণ্টা ৩২ মিনিট তারা আলোচনা করেন। এই অধিবেশনে ৭টি বিল পাস হয় এবং বেশ কয়েকটি বিল উত্থাপিত হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯