শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লকডাউনে ঢাকায় গ্রেপ্তার ৩২০ জরিমানা ২০৮

লকডাউনে ঢাকায় গ্রেপ্তার ৩২০ জরিমানা ২০৮

অনুসন্ধান ২৪ ডেস্ক >> সারাদেশে মহামারি করোনাভাইরাস রোধে চলমান লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে চলছে ধরপাকড় ও জরিমানার দণ্ড। কঠোর লকডাউন উপেক্ষা করে বিনা কারণে বাইরে বের হওয়ায় ইতিমধ্যে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট বিভাগের বিভিন্ন থানা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একই অপরাধে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলমান অভিযানের সর্বশেষ আপডেট জানিয়েছে ডিএমপি মিডিয়া বিভাগ।

ডিএমপি মিডিয়া বলেন, চলমান লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র আট বিভাগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সরকারের বিধি-নিষেধ মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিনা কারণে ঘরের বাহিরে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়ে।

এছাড়া বাইরে বের হওয়ার সঠিক কারণ জানাতে না পারায় ২০৮ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। তবে কতজনকে মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে সেটি এখনো জানানো হয়নি।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরিচালিত অভিযানে ৬৮ টি গাড়িকে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত কতটি গাড়িতে র‌্যাকার লাগানো হয়েছে সেটি জানানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯