বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফের আদিবাসীদের ১৮২টি গণকবর কানাডায়

ফের আদিবাসীদের ১৮২টি গণকবর কানাডায়

অনুসন্ধান ২৪ অনলাইন ডেস্ক >> কানাডায় আদিবাসী গোষ্ঠী দাবি করেন, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি সাবেক আবাসিক বিদ্যালয়ের কাছে ১৮২টি অচিহ্নিত কবর। এর আগে, মে ও জুন মাসেও এমন ধরনের দুইটি বিদ্যালয় থেকে কয়েকশ কবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, আদিবাসী নেতারা ধারণা করছেন, তদন্ত অব্যাহত থাকলে আরও কবর পাওয়া যাবে। এবারের কবরগুলো পাওয়া গেছে ক্যানব্রুকের সেন্ট ইউজিনস মিশন স্কুলের কাছে। ১৯১২ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত ক্যাথলিক চার্চ এ স্কুল পরিচালনা করে।

জানা গেছে, ১৮৩১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত চালু ছিল এ ধরনের ১৩০টি আবাসিক স্কুল। এই ১৬৫ বছরে প্রায় দেড়লাখ আদিবাসী শিশুকে জোরপূর্বক পরিবার থেকে বিচ্ছিন্ন করে এসব আবাসিক স্কুলে ভর্তি করা হতো। কানাডার কেন্দ্রীয় সরকার যদিও এই প্রথার জন্য ২০০৮ সালে ক্ষমা চেয়েছে, কিন্তু এসব আবাসিক স্কুল পরিচালনার দায়িত্বে যে প্রতিষ্ঠানের হাতে ছিল, সেই প্রধান ক্যাথলিক চার্চ এখন পর্যন্ত এজন্য ক্ষমা বা দুঃখ প্রকাশ করেনি।

সূত্র: বিবিসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯