বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সীমান্ত দখলে নিল তালেবান

সীমান্ত দখলে নিল তালেবান

অনুসন্ধান ২৪ নিউজ>> তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত শির খান বন্দর দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। দেশটির সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনার পর সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের চেকপোস্টগুলো ত্যাগ করে এবং কেউ কেউ সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।
আফগানিস্তানের উত্তরে কুনদুজ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে শির খান বন্দরটি অবস্থিত। গত মে মাসে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে এটিই দেশটিতে তালেবানের সবচেয়ে বড় অর্জন।

কুনদুজের প্রাদেশিক কাউন্সিল সদস্য খালিদিন হাকমি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে এক ঘণ্টার লড়াইয়ের পর তালেবান শির খান বন্দর, শহর ও তাজিকিস্তান সীমান্তের সকল চেকপোস্ট দখল করে নিয়েছে।’

এক সেনা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা সব চেকপোস্ট ত্যাগ করতে বাধ্য হই……. এবং আমাদের কিছু সেনাসদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে পালিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘সকালে তারা (তালেবান যোদ্ধা) সেখানে সব জায়গায় ছিল, শত শত।’

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও সীমান্ত দখলের ঘটনা নিশ্চিত করেছেন। এএফপিকে তিনি বলেন, ‘কুনদুজে আমাদের মুজাহিদিনরা শির খান বন্দর ও তাজিকিস্তিনারের সঙ্গে সব সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছেন।’

আরেক কাউন্সিল সদস্য আমরুদ্দিন ওয়ালি জানান, সোমবার রাতে কর্মকর্তারা ওই এলাকার সঙ্গে ‘যোগাযোগ হারিয়ে ফেলেন’।

সীমান্তটি ৭০০ মিটার একটি সেতু দ্বারা চিহ্নিত করা হয়। কেন্দ্রীয় এশীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থায়নে ২০০৭ সালে সেতুটি নির্মিত হয়েছিল।

শির খান একটি প্রশস্ত শুকনো বন্দর যা দিনে এক হাজার গাড়ি পরিচালনায় সক্ষম।

কুনদুজ প্রদেশের চেম্বার অব কমার্সের মুখপাত্র মাসুদ ওয়াহদাত বলেন, ‘শির খান বন্দর যখন দখল করা হয় তখন ১৫০টি পণ্যবাহী ট্রাক সেখানে ছিল। আমরা জানিনা এগুলোর কী হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি হবে একটি বিশাল অর্থনৈতিক ক্ষতি।’

গত মে মাসে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর থেকেই তালেবানের হামলা অনেক বেড়ে গেছে। তালেবান বিষয়ে কথা বলতে শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। খবর এএফপির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯