শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কোটি টাকার জালনোট বাজারে ছড়িয়েছেন তৌফিক

কোটি টাকার জালনোট বাজারে ছড়িয়েছেন তৌফিক

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ২ থেকে ৩ বছর ধরে জালনোট প্রস্তুতকারী চক্রের সঙ্গে যুক্ত হয়ে ইতোমধ্যে শতাধিক চালানের মাধ্যমে কোটি টাকারও জালনোট বাজারে ছড়িয়েছেন আটক নাইমুল হাসান তৌফিক। এছাড়াও প্রতি এক লাখ টাকা জালনোট ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করে আসছিল চক্রটি’। আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে চক্রের সদস্যরা এসব জালনোট প্রস্তুত করেছিলো বলে জানিয়েছে র‌্যাব-১০।

মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান।

এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা হাজী জয়নব উদ্দিন লেন এলাকা থেকে বিপুল পরিমাণ জালনোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ নাইমুল হাসান তৌফিক নামে এক জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। অভিযান চালিয়ে ৫০ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামের একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে ১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান বলেন, আটক তৌফিক রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে এই জাল টাকা প্রস্তুত করা হয়। গত ২-৩ বছর ধরেই তৌফিক এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে জালনোট প্রস্তুত করে আসছিলো। চক্রটি জালনোট প্রস্তুতের পর তা অনলাইনে বিক্রি করতো। এই চক্রের আরও দুই সদস্যের সন্ধান আমরা পেয়েছি। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আটক তৌফিকের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় নিয়মিত একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯