বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১০২ বাংলাদেশি আটক মালয়েশিয়া থেকে

১০২ বাংলাদেশি আটক মালয়েশিয়া থেকে

অনুসন্ধান ২৪ ডেস্ক>> মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডেনকিলে বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ জন বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিকও আছে। খবর প্রকাশ করেছে মালয় মেইল ও দ্য স্টার।

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আটককৃতদের মধ্যে সর্বোচ্চ ১৯৩ জন ইন্দোনেশিয়ার নাগরিক, বাংলাদেশি ১০২ জন, মিয়ানমারের ৯, ভিয়েতনামের ৪ এবং ভারতের ২ জন। এর মধ্যে ২৮০ জন পুরুষ ও ২৯ জন নারী। তারা সবাই ২০- ৫০ বছর বয়সী।

অভিযানের নেতৃত্ব দেয়া মালয়েশিয়া ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ বলেন, তার বিভাগ স্থানীয় জনগণের কাছ থেকে তথ্য পেয়েছে যে সেখানে এমন কিছু ব্যক্তি ছিলেন, যারা আন্দোলন নিয়ন্ত্রণ আদেশের (এমসিও) স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) লঙ্ঘন করেছেন।

ফলস্বরুপ, তারা ওই এলাকায় অভিযান চালায় এবং ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে। অভিযানে ইমিগ্রেশনের মোট ১৮৯ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। তাছাড়া সেখানে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছিল না।

আমি অপারেশন টিম নিয়ে সেখানে পৌঁছে দেখতে পাই, তাদের বাসস্থান অনেক ঘন, নোংরা এবং পানি নিস্কাশনের সঠিক ব্যবস্থা নেই। তারা এটাও স্বীকার করেছে যে, একটি রুমে একসঙ্গে চার থেকে সাতজন লোক থাকতো, যোগ করেন ইন্দিরা খাইরুল জাইমি দাউদ।

তিনি জানান, আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের করোনা পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯