শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চকবাজারের কথিত যুবলীগ নেতা কিশোর গ্যাং এর ’বড় ভাই’ নূর মোস্তফা টিনু কারাগারে

চকবাজারের কথিত যুবলীগ নেতা কিশোর গ্যাং এর ’বড় ভাই’ নূর মোস্তফা টিনু কারাগারে

অনুসন্ধান ২৪ ডেস্ক >>  চকবাজারের কথিত যুবলীগ নেতা কিশোর গ্যাং এর ’বড় ভাই’ নূর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রোববার (২০ জুন) দুপুরে চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালতে টিনু আত্মসমর্পণ করলে আদালত এই আদেশ দেয়।

অস্ত্র মামলায় নূর মোস্তফা টিনু হাইকোর্টের আদেশে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামে শুদ্ধি অভিযানে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হন টিনু। আটকের পর র‌্যাব টিনুকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার ‘কিশোর গ্যাংয়ের বড় ভাই’ হিসেবে উল্লেখ করেছিল। পরে টিনুর স্বীকারোক্তি অনুযায়ী তার বাসায় তল্লাশি চালিয়ে একটি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। মামলায় নিম্ন আদালতে জামিন নেন টিনু। টিনুর জামিন বাতিল চেয়ে হাইকোর্টের পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। ২৩ মে নুর মোস্তফা টিনুর জামিন বাতিল করে তাকে ১৪ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯