শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে আওয়ামী লীগের ১০ বিদ্রোহী প্রার্থীসহ ১৯ জন বহিষ্কার

বরিশালে আওয়ামী লীগের ১০ বিদ্রোহী প্রার্থীসহ ১৯ জন বহিষ্কার

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল জেলার ৬উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১০ বিদ্রোহী প্রার্থীসহ (চেয়ারম্যান) ১৯ নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার (১৯ জুন) বিকেল ৫টায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ ও ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান শরীফ, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ আলী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজেম আলী হাওলাদার, বরিশাল সদর উপজেলা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইতালি শহিদ, বরিশাল জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাছের আহমেদ বাচ্চু, গারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদার, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মীর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির খান, ইসমাইল বেপারী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রব বেপারী।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করায় নির্বাচনে অংশ নেওয়া এবং নৌকার বিপক্ষের প্রার্থীকে সমর্থন দেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা কমিটি তাদের স্ব-স্ব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বহিষ্কৃতদের সাথে কোনপ্রকার যোগাযোগ বা নৌকাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বরিশাল জেলার ৫০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইতিমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই ১৪টিতে শুধুমাত্র মেম্বরসহ বাকিগুলোতে চেয়ারম্যান ও মেম্বর সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইসকল ইউনিয়নে নৌকার প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ দলীয় নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯