বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয় নিষিদ্ধ প্রয়োজন : মোমিন মেহেদী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয় নিষিদ্ধ প্রয়োজন : মোমিন মেহেদী

অনুসন্ধান ২৪ ডেস্ক>>নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সামাজিক অবক্ষয়রোধে মদসহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয় নিষিদ্ধ প্রয়োজন। আর তাই চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করা হোক। ১৮ জুন শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মদসহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, অভিনেত্রী শ্রুতি খান, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মাতুব্বর, ইভানা শাহীন, মহিদুল মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, নতুন প্রজন্ম মাদকের কড়ালগ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। ছাত্র-যুব-জনতা তাদের সুন্দর ভবিষ্যৎকে মাদকের কারণে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাচ্ছে কেবলমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কিছু দুর্নীতিবাজ ব্যক্তিদের আশ্রয়ে প্রশ্রয়ে। বিশে^র ১৫ টি দেশে মদ নিষিদ্ধ থাকার তালিকায় বাংলাদেশ থাকলেও, অহরহ বেচাকেনা হচ্ছে, লাইসেন্স-এর নামে ধনিকশ্রেণিকে উশৃঙ্খল করে তুলছে প্রশাসনের একটি অংশ। এই অবস্থা থেকে উত্তরণে মদসহ সকল মাদকদ্রব্য বেচাকেনা নিষিদ্ধ করাটা সময়ের দাবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯