বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ প্রতিনিধি>> নারায়ণগঞ্জ শহরের টানবাজার থেকে ৪৭ লিটার বাংলা মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা হলেন- বিকি চন্দ্র দাস (৩০), শ্রী হিরা (২৫) ও শ্রী নাথ (২৫)। শুক্রবার (১৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, শনিবার (১৭ জুন) রাতে সদর মডেল থানার টানবাজার এলাকার নাহিদ দাসের বাড়ির সামনে রাস্তায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ লিটার বাংলা মদ, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার ১৮১ টাকাসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র্যাব।