বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জ্যান্ত মুরগি উপহার টিকা নিলে: ইন্দোনেশিয়ার পুলিশ

জ্যান্ত মুরগি উপহার টিকা নিলে: ইন্দোনেশিয়ার পুলিশ

অনুসন্ধান ২৪ অনলইন নিউজ>> করোনা সংক্রমণ থেকে বাঁচতে টিকা নেওয়ার বিকল্প নেই। এরপরও বিভিন্ন দেশে অনেকের মধ্যে করোনার টিকা নিতে অনীহা দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে নানামুখী প্রচারণার পরও টিকা নিতে চান না অনেকেই। তাই টিকা নিতে না চাওয়া বয়স্ক মানুষের আগ্রহ তৈরির জন্য অভিনব উপহারের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, টিকা নিতে এলে বয়স্ক মানুষেরা প্রত্যেকে উপহার হিসেবে পাবেন জ্যান্ত মুরগি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, অবাক করা এ উপহার দিচ্ছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার কিয়ানজুর রিজেন্সির পুলিশ ও স্থানীয় প্রশাসন। ওই এলাকায় ৪৫ বছর ও তার বেশি বয়সীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম চলছে। তবে স্থানীয়দের মধ্যে টিকা নেওয়ার মানসিকতা বেশ কম। বুঝিয়ে, প্রচার–প্রচারণা চালিয়েও অনেককে টিকাকেন্দ্রে আনা যায় না।

স্থানীয় পিকাট সাব-ডিস্ট্রিক্টের সহকারী পুলিশ কমিশনার গালিহ আপরিয়াহ বলেন, ‘করোনার টিকা নিয়ে সেখানকার বয়স্ক মানুষের অনেক দ্বিধা রয়েছে। এর অন্যতম কারণ টিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও গুজব। বয়স্কদের অনেকের ধারণা, টিকা নিলে করোনা থেকে সুরক্ষা মিলবে না। বরং তা অন্যান্য অনেক গুরুতর রোগের কারণ হতে পারে।’
টিকার প্রতি আগ্রহ ফেরাতে সেখানকার পুলিশ একটি অভিনব উপায় বের করেছে। প্রচার করা হয়েছে, ‘বয়স্ক মানুষেরা টিকা নিতে এলেই মিলবে উপহার। স্বাস্থ্যকেন্দ্রে আসুন, করোনার টিকা নিন। জ্যান্ত মুরগি হাতে বাড়ি ফিরুন।’ এমন উদ্যোগে সাড়াও মিলছে বেশ। গালিহ জানান, জ্যান্ত মুরগি উপহার দেওয়ার ঘোষণার আগে এক দিনে ২৫ জনের মতো বয়স্ক মানুষ করোনার টিকা নিতে আসতেন। এখন এ সংখ্যা দাঁড়িয়েছে দৈনিক ২৫০ জনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯