বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইন্দোনেশিয়ায় ৩৫০ চিকিৎসক করোনায় আক্রান্ত, চীনের টিকা নিয়ে

ইন্দোনেশিয়ায় ৩৫০ চিকিৎসক করোনায় আক্রান্ত, চীনের টিকা নিয়ে

অনুসন্ধান ২৪ নিউজ>> চীনে উৎপাদিত সিনোভ্যাকের টিকা নেওয়ার পর ইন্দোনেশিয়ার ৩৫০ জনের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় অর্ধশতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সেন্ট্রাল জাভার কুদুস জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বাদাই ইসমোইয়ো চ্যানেল নিউজ এশিয়াকে জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই লক্ষণবিহীন এবং তারা বাড়িতে আইসোলেশনে আছেন। তবে প্রায় অর্ধশত হাসপাতালে ভর্তি আছেন। তাদের তীব্র জ্বর রয়েছে এবং শ্বাসকষ্টে ভুগছেন।

কুদুস জেলায় করোনার সংক্রমণের মাত্রা বেড়েছে। এর পেছনে ভাইরাসটির ভারতীয় ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। গত জানুয়ারি থেকে তাদের টিকা দেওয়া শুরু হয়েছে। অধিকাংশকেই চীনের সিনোভ্যাক টিকা দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির মহামারি বিশেষজ্ঞ ডিকি বুদিম্যান বলেছেন,‘পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এটি ডেল্টা ভ্যারিয়েন্ট, তাই বিস্ময়ের কিছু নেই যে, আগের চেয়ে নতুন সংক্রমণ অনেক বেশি। আমরা জানি, ইন্দোনেশিয়ার স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ সিনোভ্যাকের টিকা পেয়েছিলেন এবং আমরা এখনও জানি না বাস্তবে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটা কতোটা কার্যকর।’

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯