বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আবারও ইসরায়েলি পুলিশ আল-আকসায় হামলা চালিয়েছে

আবারও ইসরায়েলি পুলিশ আল-আকসায় হামলা চালিয়েছে

অনুসন্ধান ২৪ ডেস্ক>> পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জুম্মার নামাজের পর ফিলিস্তিনিরা আল আকসা মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মঙ্গলবার কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলে মহানবী (সা.) কে অপমানের প্রতিবাদে শুক্রবার এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। এতেই হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

মিছিল করার জন্য ফিলিস্তিনিরা আল আকসা মসজিদের প্রাঙ্গনে জড়ো হয়েছিলেন। পুরনো শহরের দামেস্ক গেট থেকে মিছিল শুরু করার আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।

পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ব্যবহার করে মসজিদের প্রাঙ্গন থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয় করে।

মিছিলের জন্য শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেন তারা। মঙ্গলবারের মিছিলে ইসরায়েলিরা ‘আরবদের মৃত্যু’, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’ প্রভৃতি স্লোগান দেন।

ইসরায়েলি মিছিলের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় তারা মহানবী (সা.) এর প্রতি অপমানসূচক আচরণ করছেন।

শুক্রবারের হামলায় লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’র এক সাংবাদিককে আহত করেছে ইসরায়েলি পুলিশ। লাতিফেহ আবদেলাতিফ নামের ওই সাংবাদিক পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন।

মিডল ইস্ট আই জানিয়েছে, তাদের এক কন্ট্রিবিউটরও ইসরায়েলি পুলিশের হামলায় আহত হয়েছেন।

এদিকে গত মাসে ১১ দিনের লড়াই শেষে মেনে নেয়া যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯