রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার অমিরের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা

এবার অমিরের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা

অনুসন্ধান ২৪ ডেস্ক >> চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে এবার বিদেশে মানবপাচারের অভিযোগে মামলা দায়ের হয়েছে। চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে এবার বিদেশে মানবপাচারের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণখান থানায় এ মামলা করেন এক ভুক্তভোগী। মামলায় অমি ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ-সাতজনকে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন বলেন, একজন ভুক্তভোগী বাদী হয়ে অমিসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচ-সাতজনের নামে একটি মামলা করেছেন। মামলাটি মানবপাচারের অভিযোগ এনে করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

ঢাকার অদূরে বিরুলিয়ায় বোট ক্লাবে গত ৮ জুন মধ্যরাতে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন অমি। সাভার থানায় করা পরীমনির মামলার দুই নম্বর আসামি অমি তাকে ফাঁদে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ঘটনার পর থেকেই অমিকে নিয়ে চলছে তুমুল আলোচনা।

এদিকে অমিকে গ্রেপ্তারের সময় বিদেশি মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে সাতদিনের রিমান্ডে পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। বর্তমানে তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯