শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
আনোয়ার হোসেন :: বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কাউনিয়া আওফ ইবনে সালামা (রা) সৌদি জামে মসজিদে এ ঘটে।
মুসল্লিরা জানান, বরিশাল মহানগর পুলিশ কমিশনারের করোনায় স্বাস্থ্যবিধি নির্দেশনা সম্বলিত নোটিশ পড়ে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান বলেন, মাক্স পরে কেউ করোনা ঠেকাতে পারেনি আর পারিবেও না তাতে আওয়ামীলিগ সরকার যতো উদ্দ্যোগই নেক। তিনি আরো বলেন, বর্তমান সরকার সকল বিষয়ের উদ্দ্যোগ নেয় কিন্তু কোন কিছুই করিতে পারে না। ইমামের এমন বয়ানে দ্বিমত পোষণ করেন মসজিদ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ খায়রুল আলম। আহলে কিতাব ইমাম পন্থিরা দুর দূরন্ত ওয়ার্ড থেকে আসা যুবগরা পরিকল্পিত ভাবে পূর্ব শত্রুতার জের ধরে সভাপতি খায়রুল আলমকে আহলে কিতাব পন্থিরা মসজিদের ভিতরে মারপিট করার উদ্দেশ্য চারদিক থেকে ঘেরাও করে। এমন সময় তার পাশে গেলে উক্ত আহলে কিতাব মুসল্লিরা আওয়ামীলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুর ওপর অতর্কিত হামলা চালায়।
উপস্থিত মুসল্লিরা জানান, ইমাম জঙ্গিবাদী ও সরকার বিরোধী বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। মুসল্লিরা বলেন, মসজিদ কমিটির সভাপতি খায়রুল আলম ইমামকে এমন বয়ান না দিতে বলার সাথে সাথে ইমাম পন্থির আহলে কিতাব অনুসারীরা মসজিদের ভিতরে সভাপতিকে অপমান এমনকি গায়ে হাত দিতে চেষ্টা করেন। কিছু আহলে কিতাব অনুসারীরা নামাজ না পড়ে মসজিদের বাহিড়ে হামলা করার উদ্দেশ্য দাড়িয়ে থাকেন। তারা আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন উদ্দ্যোগ দেখা যায়নি। মসজিদের ইমাম মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেন।
মুসল্লিদের মধ্যে এমন ঘটনার বিষয়ে বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধূ বলেন, ইমাম মুজিবুর রহমান মসজিদে জুমার দিন সরকার বিরোধী এবং জঙ্গিবাদী বক্তব্য দিয়ে আসছিলেন। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি প্রতিবাদ করেন। কিন্তু আহলে কিতাব ইমাম পন্থির লোকেরা সভাপতির ওপর হামলা চালায়। আমি প্রতিবাদ করিতে চাইলে আমার উপরও অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, আসলে এই হামলা পরিকল্পিত হামলা স্বাভাবিক হামলা নয়।
সভাপতি অধ্যক্ষ মোঃ খায়রুল আলম বলেন, আমি এই মসজিদে প্রায় ৩ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছি। প্রায় জুম্মার দিন কিছু বহিরাগত ছেলেরা ইমামের সাথে নামাজ পরতে আসে। তারা ইমামের কথা না বুজেও হয় হয় এমনকি জি জি বলে ডাক দেয়। আমি বিষয়টি ইমামকে বলি সে আমার কথা তেমন কিছু মনে করে না। আর আমিও মসজিদ দেখে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করি নাই। তিনি বলেন, আমি প্রায়ই ইমামকে বলি আপনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরে মসজিদে আসতে বলেন। কিন্তু ইমাম সে বলে মসজিদে স্বাস্থ্যবিধি মানা বা মাক্স পরার কিছুই দরকার নেই, আমরা আল্লাহকে বিশ^াস করি আল্লাহ ফয়সালা করবেন। তিনি আরো বলেন, ঘটনার দিন মহানগর পুলিশ কমিশনারের করোনায় স্বাস্থ্যবিধি নির্দেশনা সম্বলিত নোটিশের বিষয় নিয়ে মসজিদে কথা বলতে চাইলে ইমাম পন্থি আহলে কিতাব অনুসারীরা ক্ষিপ্ত হয়ে আমার ঘায়ে হাত দিতে চেষ্টা করে এমন দৃশ্য দেখে উপজেলা ভাইস চেয়ারম্যান মধু সবাইকে শান্ত করার চেষ্ট করিতে চাইলে তার ওপরে ওই বহিরাগত মুসল্লিরা হামলা চালায়।
তবে ঘটনার পর আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ঘটনাস্থানে আসেন। সভাপতি বলেন, মসজিদ নিয়ে কোন ঝামেলা করতে আমরা চাই না। তাই ভবিষতে যেনও এমন ঘটনা না ঘটে তাহার জন্য থানায় সাধারন ডায়ীরি করা হয়েছে।