বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বে করোনায় একদিনে ১৩ হাজার মৃত্যু

বিশ্বে করোনায় একদিনে ১৩ হাজার মৃত্যু

অনলাইন ডেস্ক :: করোনা ভাইরাস মহামারিতে বিশ্বে গত একদিনে নতুন করে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৭১ হাজার ৮৬৪ জন। আর আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৭৪ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ১০ লাখ ৩২ হাজার ১৮৫ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৪০ লাখ ৮ হাজার ২৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭৮৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৭ হাজার ১৭৯ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৬ লাখ ১ হাজার ৫৬৬ জন এবং মারা গেছে তিন লাখ ৫৮ হাজার ৭১৮ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৩২১ জন এবং মারা গেছে এক লাখ ৭২ হাজার ১১৫ জন।

বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯