শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে প্রকাশিত দৈনিক দখিনের খবর সম্পাদক কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে মানহানি মামলা ও থানায় জিডি

বরিশালে প্রকাশিত দৈনিক দখিনের খবর সম্পাদক কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে মানহানি মামলা ও থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক :: দৈনিক দখিনের খবর এর প্রকাশ ও সম্পাদক কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। ‘মিথ্যা সংবাদ প্রকাশ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার’ অভিযোগে এই মামলায় আরও ২ জন সহ অজ্ঞাত নামায় ৪/৬ জনকে আসামি করা হয়েছে।

গত (১৪ ফেব্রুয়ারি ) বাংলাদেশ মানবাধিকার কমিশন কাউনিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে বরিশাল আদালতে মামলাটি করেছেন বলে জানাযায়।

মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা সাংবাদিক আনোয়ারকে নিয়ে মিথ্যা বানোয়াট-তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন।

মামলার অভিযোগে আরও বলা হয়, অন্যায়ভাবে মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিযুক্তরা তার সম্মানহানি করেছে এবং এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এ ধরনের সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্য সূত্রে দেখা যায়, দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জিডি করেছেন ওই পত্রিকার সার্কুলেশন ম‍্যানেজার জলিল ও অভিযোগ করেছেন বাবুগঞ্জের প্রতিনিধি রাসেদ।

সার্কুলেশন ম‍্যানেজার জলিল জিডিতে অভিযোগ করেন, আমি দৈনিক দখিনের খবর পত্রিকায় কাজ করা কালীন সময়ে ২ মাসের ফুল বেতন ও ভাঙতী মাসের বেতনসহ প্রায় ১৯ হাজার টাকার অধীর পাই। যখনই আমি আমার বকেয়া বেতন চাই সে আমাকে না জানিয়ে অন্য লোক নিয়োগ দেয়। এমনকি আমার ফোনের কলটি পর্যন্ত রিসিভ করে না। কিছু দিন পরে তার বাড়িতে গিয়ে দেখা করি। সে আমার কাছে হিসাব চায় আমি তাকে নিয়ে অফিসে গিয়ে সকল হিসাব ও অফিসের চাবি বুজিয়ে দেই এবং আমাকে বলে বিগত বছরের ডিসেম্বর মাসে সব টাকা দিয়ে দিবো। কিন্তু সে আমার টাকা না দিয়ে আমার নামে মিথ্যা অপবাদ সহ ফেইসবুকে বাজে মন্তব্য করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে আসছে। তাই আমি সম্পাদকের বিরুদ্ধে জিডি করেছি।

বাবুগঞ্জের প্রতিনিধি রাসেদ অভিযোগে উল্লেখ করেন, আমি দৈনিক দখিনের খবর পত্রিকায় রিপোর্টার হিসাবে থাকাকালীন সময়ে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে ধার ব‍্যবদ ৮৬ হাজার টাকা নেয়। যাহার লিখিত প্রমাণ না থাকলেও তার ম‍্যাসেস দেওয়া লেখাগুলো প্রমাণ হিসাবে ডকুমেন্ট আছে। এমনকি টাকা নেওয়ার সময়ে অনেক দিন সার্কুলেশন ম‍্যানেজার জলিলকে নিয়ে এবং রিপোর্টার আনোয়ারকে নিয়ে এসে আমার কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু আমার টাকা না দিয়ে আমাকে ফাসাতে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এয়ারপোর্ট থানায় প্রথমে মৌখিক অভিযোগ দেই কিন্তু সম্পাদক জাহাঙ্গীর বিভিন্ন সংগঠনের পরিচয় ও কাজী বাবুলের পরিচয় দিয়ে আমাকে উল্টা হয়রানি করতে থাকে। তাই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

চীফ রিপোর্টার আনোয়ার হোসেন বলেন, প্রথমে আমি দৈনিক দখিনের খবর পত্রিকায় কাজ করি। তখন তার পত্রিকায় ৭ জন মালিক ছিলো। কিছু দিন পরে সবাইকে একে একে বিভিন্ন অযুহাতে বাদ দিয়ে পত্রিকার মালিক নিজে হয়ে রবিউল নামে এক লোককে ভারপ্রাপ্ত সম্পাদক বানিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে অফিসে আর আসেনি। আনোয়ার বলেন, কিছু দিন দৈনিক দখিনের খবর পত্রিকায় রবিউলের সাথে কাজ করে কলমের কন্ঠ পত্রিকায় পরে প্রথম সকালে কাজ করেন। কিন্তু কাজী জাহাঙ্গীর তার সম্পাদক আবু সালেকের মাধ্যমে তার পত্রিকায় চীফ রিপোর্টার হিসাবে আনোয়ারকে দায়িত্ব দেন। রিপোর্টার জানায়, মাসিক বেতনে চাকুরী নেন তিনি। কিন্তু মাসের পর মাস চলে যায় বেতনের টাকা চাইতে গেলে সম্পাদকের নানান অযুহাত। তিনি বলেন, সম্পাদক কাজী জাহাঙ্গীরের কাছে অনেকেই পাওনা টাকা চাইতে গিয়ে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়ে ইজ্জত নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে।

আরো জানাযায়, সম্পাদক কাজী জাহাঙ্গীরের কাছে হয়রানির শিকার শুধু সাংবাদিক আনোয়ার একা নয় তালতলির মাছ ব‍্যাবসায়ী জাকিরের কাছ থেকে মাছ নিয়ে টাকা না দিয়ে উল্টো তাকে মিথ্যা সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়ে নগত টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত (১ ফেব্রুয়ারি) বরিশালে দৈনিক দখিনের খবর পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টাল দখিনের খবর ডটকমে সাংবাদিকতার সাইনবোর্ড সাটিয়ে কাউনিয়ায় ভিপি সম্পত্তি দখলের মিশন চাঁদাবাজ আনোয়ার এবার ভুমি দস‍্যুতায় শিরোনামে চীফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ওই রিপোর্টারের মানহানি হয়েছে। মানহানি কর সংবাদ প্রকাশ করায় সম্পাদক সহ ওই পত্রিকার তিন জনের বিরুদ্ধে বরিশাল আদালতে ২ কোটি টাকার মানহানি মামলা হয়। মামলায় আসামী করা হয় দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী জাহাঙ্গীর ও প্রধান সম্পাদক সমীর কুমার চাকলাদার এবং প্রধান নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ সহ ৫/৬ জন।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, আসামীরা পরস্পর যোগাযোগে ইলেকট্রনিক্স ডিভাইসের ইন্টারনেট ব‍্যবহার করিয়া বাদীর বিনা অনুমতিতে ফেসবুক পরিকাঠামোতে প্রবেশ করিয়া বাদীর পরিচিত তথ‍্য সংগ্রহ করিয়া ছবি ব‍্যবহার করিয়া মানহানিকর মিথ্যা তথ‍্য উপাত্ত সংবাদ প্রচার ও প্রকাশ করে যাহা দন্ডবিধি আইনের ৫০০ ধারার অপরাধের সামিল হিসেবে গণ্য।

তবে বিএনপি থেকে সরিয়ে দেওয়া কাজী জাহাঙ্গীর এখন নিজের কোন অস্থিতি না থাকায় পত্রিকার সাইন বোর্ড এবং বিভিন্ন জাগায় কাজী বাবুলের নাম ব‍্যবহার করে মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯