সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের প্রথম মৃত্যুবার্ষিকী

আজ সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের প্রথম মৃত্যুবার্ষিকী

বানারীপাড়া প্রতিনিধি :: আজ ১৮ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহিদুল হক জামালের প্রথম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে সকালে ঢাকার আজিমপুর গোরস্থানে তার কবরে পুষ্পার্ঘ্য অর্পন, জিয়ারত, ফাতেহাপাঠ এবং বাদ জোহর হলিফ্যামিলি হাসপাতাল, মগবাজার চৌরাস্তা ও বাজার রেলগেট জামে মসজিদ ও বরিশালের বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের নিজ বাড়ির জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। একই দিন বাদ আসর ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদে ও ১৯ মার্চ (শুক্রবার) বাদ জুমা হাইকোর্ট মাজার জামে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে।

উক্ত দোয়ানুষ্ঠানে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের সবাইকে অংশগ্রহণ করে প্রয়াত এ নেতার রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৮ মার্চ (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। ওই দিন রাতে তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, সৈয়দ শহিদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়ার সঙ্গে সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯