শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তৃতীয়বারের মতো ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময় বাড়ছে

তৃতীয়বারের মতো ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময় বাড়ছে

নিউজ ডেস্ক :: ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময় তৃতীয়বারের মতো বাড়ছে। ৬ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। তবে আবেদনের সময় কতদিন বাড়ানো হবে তা জানা যায়নি। আবেদনের সময়সীমা ও প্রিলিমিনারি পরীক্ষার সময় ঠিক করতে শিগগিরই বৈঠকে বসবে সরকারি কর্ম কমিশনে (পিএসসি)। পূর্ণ কমিশনের ওই বৈঠকে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থীকে এ বিসিএসে অংশগ্রহণের সুযোগ তৈরিতে আবেদনের সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। পিএসসি সূত্রে এমন তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে। তবে কতদিন বাড়বে তা ঠিক করতে পূর্ণ কমিশনের সভা ডাকা হবে। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনা ও কতদিন বাড়ালে সর্বোচ্চ সংখ্যক আবেদনকারীকে এ বিসিএসের আওতায় নিয়ে আসা যাবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। একটা বিসিএসকে কত সময় টেনে নিয়ে যাব? এক সময় তো আবেদনের নেয়া বন্ধ করতেই হবে।’

পিএসসি পরীক্ষা শাখা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩ লাখ ২০ হাজার আবেদন জমা পড়েছে। চলতি মাসের আরও ১৮ দিন বাকি আছে। এর মধ্যে আরও ৭০ থেকে ৮০ হাজার আবেদন আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বিশ্ববিদ্যালয়গুলো শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে ২৪ মে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে। সেজন্য প্রয়োজনে চলমান বিসিএস পরীক্ষার পেছানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯