শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বর্ণপদক পেলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন

স্বর্ণপদক পেলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বাংলাদেশ নির্বাচন কমিশনের সাতটি সেবা জনগণের মাঝে শতভাগ নিশ্চিত করায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে গোল্ড মেডেল এবং এক লাখ টাকা সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। সচিব হুমাউন কবিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী। অনুষ্ঠানে দেশের তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে গোল্ড মেডেল পুরষ্কার দেয়া হয়। তাদের মধ্যে বরিশালের আঞ্চলিক কর্মকর্তা মো. আলাউদ্দিন রয়েছেন। তাকে গোল্ড মেডেল এবং এক লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি বরিশাল অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা হিসেবে মো. আলাউদ্দিন যোগদান করেন। তার কর্মজীবন শুরু হয়েছিল নরসিংদীর জেলা কর্মকর্তা হিসেবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯