শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
আনোয়ার হোসেন :: বরিশাল সদর উপজেলার গত অর্থবছর বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন উন্নয়ন প্রকল্প কাজে হরিলুট। ২০২০-২০২১ অর্থ বছরে উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অনেকগুলো প্রকল্প কাগজে-কলমে তালিকায় থাকলেও বাস্তবে কাজ নেই। একদিকে সামনে আসছে নির্বাচন আর নির্বাচনের তফসিল ঘোষণা শুনে চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পরিষদের সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা মিলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন বরাদ্দ খেয়েছে গিলে। যা সুষ্ঠু তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসছে। অনুসন্ধানে এসব তথ্যচিত্র পাওয়া গেছে।
জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সদর উপজেলার ১০টি ইউনিয়নে টিআর, কাবিখা, অদককসহ বিভিন্ন কর্মসূচির আওতায় কোটি কোটি টাকা ইউনিয়নে সরকারি বরাদ্দ পায়। এসব বরাদ্দ দিয়ে সদর উপজেলার সবক’টি ইউনিয়নে রক্ষণাবেক্ষণ, সংস্কার ও নির্মাণকাজ বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও উন্নয়নের ছোয়া কোথাও দেখা মিলেনি। ইউনিয়নগুলোতে ঘুরে এসব উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। সরকারি বরাদ্দ দিয়ে ইউনিয়নে উন্নয়নের কতটুকু বাস্তবায়ন হয়েছে- তা নিয়ে জনমনে সন্দেহ দেখা আর নানা প্রশ্ন।
তথ্যানুসন্ধানে জানা গেছে, গত অর্থবছর বিভিন্ন কর্মসূচির আওতায় প্রথম ও দ্বিতীয়পর্যায়ে পাওয়া বরাদ্দে ইউনিয়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। এসব প্রকল্পের বেশিরভাগ কাজ হয়েছে কেবল কাগজে-কলমে। প্রকল্পের সরকারি বরাদ্দের টাকা উন্নয়নের নামে লুট হয়েছে। উন্নয়নের নামে নানা অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়েছে প্রকল্পের কাজে। প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে, জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট উপজেলা পরিষদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কর্মচারীর ব্যবস্থাপনায়। কাজ করা হয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও প্রকল্প চেয়ারম্যানের মাধ্যমে। এসব স্তর বিশেষে প্রকল্পের টাকা ভাগাভাগিতে ২০ ভাগ কাজও হয়নি। সিংহভাগ টাকা গেছে সংশ্লিষ্টদের পকেটে।
স্থানীয় জনগণ থেকে শুরু করে বিভিন্ন মহলের ভাষ্য ও তথ্য মতে, এসব প্রকল্পের বাস্তবায়ন কাগজে-কলমে দেখানো হলেও তালিকা ধরে সদর উপজেলার চরমোনাই, চর কাউয়া, চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহনসহ ৫টি ইউনিয়নে ঘুরে সুষ্ঠু তদন্তে বেশিরভাগ প্রকল্পের অস্তিত্ব পাওয়া যায়নি। সদর উপজেলার ১০ ইউনিয়নে বিভিন্ন সময়ে অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ দেখানো হয়েছে। প্রথম পর্যায়ের বরাদ্দে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কাবিখা, অদককক কর্মসূচির কাজ দেখানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরের অদকক কর্মসূচির কাজে ৫ ইউনিয়নে ৮৮ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ পায়। কিন্তু অনুসন্ধান কালে দেখা যায়, কোন কোন ইউনিয়নে ২০ ভাগ কাজ হয়েছে বাকি কিছু ইউনিয়নে কাজের কোন নমুনাই খুজে পাওয়া যায়নি। আবার কোন কোন ইউনিয়নে টিআর ও কাবিখার কাজ দেখিয়ে অদকক কাজের তালিকা করে বিল উত্তোলন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু কিছু ইউপি সদস্যরা বলেন, সকল অনিয়ম হয় উপজেলা প্রকল্প কর্মকর্তা ও কর্মচারির মাধ্যমে। তারা বলেন, প্রকল্পের কাজের মান মাঠ পর্যায়ে দেখভাল করেন উপজেলা প্রকল্প অফিসের কর্মকর্তারা। তারা আরো বলেন, অফিসের কর্মকর্তা টাকা পেলে সব অনিয়মকে নিয়মে পরিনত করে। কারন পাঠ পর্যায়ে পরিদর্শন করার দায়িত্ব তাদের বিগত দিন গুলোতে যে ভাবে কাজ হয়েছে এবারও তাই হয়েছে।
তারা বলেন, অফিস কর্মকর্তাদের কাজের ২৫ ভাগ টাকা দিতে হয়। এদিকে কাজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, কোন কোন ইউনিয়নে কাজ হয়নি তা তালিকা করে জহিরকে দিয়েন কাজ না হলে ইউপি সদস্যদের ডেকে অফিসে আনা হবে।