শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ববি শিক্ষার্থীর ফের বিক্ষোভ

ববি শিক্ষার্থীর ফের বিক্ষোভ

নিউজ ডেস্ক :: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় ফের মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ করে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় শিক্ষার্থীরা একই সড়কে মশাল মিছিল বের করে।

আন্দোলনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩-১৪ শিক্ষা বর্ষের একাধিক শিক্ষার্থী জানান, হামলার ঘটনার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ পর্যন্ত একজন হামলাকারীও গ্রেফতার হয়নি।

গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দায়সারা একটি মামলা করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে হামলার নেতৃত্বদানকারী তিনজনের নাম বলা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, ‘হামলাকারীদের গ্রেফতোরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামালাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমকাজ করছেন। তবে তারা আত্মগোপন করায় গ্রেফতার করা সম্ভব হয়নি। আশাকরি দ্রুত হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।

উল্লেখ্য, বাস শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কয়েকটি মেসে হামলা চালানো হয়। এতে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯