মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রধানমন্ত্রী সমালোচকদের মুখে ছাঁই দিয়েছেন

প্রধানমন্ত্রী সমালোচকদের মুখে ছাঁই দিয়েছেন

অনলাইন ডেস্ক :: ভ্যাকসিন নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী সমালোচকদের মুখে ছাঁই দিয়ে টিকা এনেছেন এবং দেশের সাধারণ মানুষসহ সবাই টিকা পাচ্ছেন। সোমবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাসের টিকা নেয়ার সময় এসব কথা বলেন।

একে একে করোনাভাইরাসের টিকা নিচ্ছেন দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ মন্ত্রীরা। আজ স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পুলিশ প্রধান বেনজীর আহমেদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নেন। দেশে টিকা কর্মসূচির অষ্টম দিনে তারা টিকা গ্রহণ করলেন।

এ সময় সবাইকে টিকা নিয়ে দেশকে কোভিড মুক্ত করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুস্তাফা কামাল উদ্দীন টিকা গ্রহণ করেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় টিকা গ্রহণ করেন।

এই হাসপাতালে প্রতিদিন ১৮টি বুথের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষসহ ৩ হাজার মানুষকে টিকা দেওয়া হয়।

রোববার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন।

এদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। এছাড়া সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৪২৬ জনের মধ্যে।

টিকা নিতে প্রধানমন্ত্রী তাগাদা দিয়েছিলেন জানিয়ে বঙ্গবন্ধুর চাচাতো ভাই বলেন, টিকা নেয়নি বলে প্রধানমন্ত্রী কিছুটা মনোক্ষুণ্ন হন। তিনি কিছুটা রাগও করলেন।

প্রধানমন্ত্রী বললেন, কেন নেন নাই! শিগগিরই ভ্যাকসিন নেন। আপনার বয়স তো অনেক বেশি। তাড়াতাড়ি নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯