নিজেস্ব প্রতিবেদক :: নগরীর কাউনিয়া জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় বসত ঘর ভাংচুর, নগদ অর্থ, স্বর্নের চেইন, কানের ও হাতের এবং নাকের স্বর্নঅলংকার লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নারীসহ ৩ জন আহত হয়ে সেবাচিমে চিকিৎসকধীন আছে। চরম আতঙ্কে আছে আহত’র পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে চিকিৎসার জন্য আহতদের মেডিকেলে পাঠান।
অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, নগরীর কাউনিয়া বিসিক রোড ২ নং ওয়ার্ডে আব্দুল রব গংদের সাথে একই বাড়ির সুলতান সরদারের গংদের সাথে সরকারি ভিপি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সরকারি ভিপি সম্পত্তি ডিসিআর পাওয়ার জন্য জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন। আবেদনের খবর রব গং জানতে পেরে ওই আবেদনর প্রায় ২২/২৪ দিন পরে জেলা প্রশাসক অফিসের লোকের মাধ্যমে আবেদন ছাড়া ডিসিআর কাটে রব গং। কিন্তু ভুক্তভোগীরা এমন অনিয়মের বিষয়ে জেলা প্রশাসকের কাছে অনিয়মের তদন্ত চেয়ে আবেদন করেন। এবং উভয়পক্ষকে অফিসে ডেকে যার যার স্থানে থাকতে বলেন। এবং রব গং কোনো ঝামেলা করবেনা বলে জানান। কিন্তু তারা বাড়ি ফিরে কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে নতুন কৌশল করতে থাকেন।
তাদের ওই কৌশল মোতাবেক (৩০ জানুয়ারি ) বেলা ১২ টায় প্রতিপক্ষ ভূমিদস্যু সন্ত্রাসী আব্দুল রব হাওলাদার, রাজু হাওলাদার, রানু বেগম, রিনা বেগম, নিশা বেগম মিলে দেশীয় অস্ত্র,রাম দা,হকিস্টিক ও লাঠি সোঠা নিয়ে সুলতান সরদারের বসত ঘরে ঢুকে তার স্ত্রী ও মেয়ে মরজিনা বেগম(৩৫), ভাতিজী শিল্পী বেগম (২৫) সুরাতুন নেছা (৬০), রোকেয়া বেগম (৭০), সালমা বেগম (২২) কে এলাপাথাড়ী ভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করেছে। এসময় তারা ডাকচিৎকার করলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা নগদ ৪০ হাজার টাকা, গলার স্বর্নে চেইন, কানের বালা, নাকের নর্থ ও ব্যাবহারিত মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় এবং বসত ঘর ও আসবাবপত্র ভাংচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতিসাধন করে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বীর দর্পে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহত শিল্পী হাসপাতালের বারান্দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।