শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাথরঘাটা পৌরসভা নির্বাচনে পুলিশ-সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

পাথরঘাটা পৌরসভা নির্বাচনে পুলিশ-সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও তার কর্মীদের ওপর হামলার ঘটনায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পৌর এলাকা। এতে পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করায় স্থানীয় এক সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্যামেরা ল্যাপটপসহ দোকানের সকল আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে পাথরঘাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান সোহেল গণসংযোগে নামলে তাকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকরা। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুস্তাফিজুর রহমান সোহেলের কর্মী ও সমর্থকরা পাথরঘাটা শহরে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের কর্মী ও সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে পাথরঘাটা পৌর এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় মুস্তাফিজের সমর্থকরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি শান্ত করতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। এতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিনসহ অন্তত অর্ধশতাধিক আহত হন।

এ বিষয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান সোহেলের ভাই পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ বলেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে গণসংযোগে নামলে আমার ভাইয়ের উপর হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা। এতে আমার ভাই গুরুতর জখম হন। আমার ভাইয়ের উপর হামলার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকরা আমাদের ঘরবাড়ি, সিসিটিভি ক্যামেরা, মাইক ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

এ বিষয়ে পাথরঘাটা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন আকনের সাথে যোগাযোগর চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গির মল্লিক বলেন, সংঘর্ষের ঘটনায় পাথরঘাটার ওসিসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

তিনি আরো বলেন, পাথরঘাটা পৌর এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে পাথরঘাটার পরিস্থিতি শান্ত রয়েছে। আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে, এজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯