বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাথর খনির বিস্ফোরণে নিহত ৮

পাথর খনির বিস্ফোরণে নিহত ৮

অনুসন্ধান ডেস্ক :: কর্ণাটকের শিবমোগা জেলায় একটি পাথর কোয়ারিতে ডিনামাইট বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। আবালাগেরে গ্রামের কাছে হুনাসন্ডির ওই কোয়ারিতে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। কোয়ারিতে এখনও কিছু ডিনামাইট সক্রিয় থাকতে পারে জানিয়ে কর্মকর্তারা আরও বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। বিস্ফোরক নিস্ক্রিয়কারী দলকে খবর পাঠানো হয়েছে; পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। যে ৮জন নিহত হয়েছে, তারা সবাই পাথর কোয়ারিতে ব্যবহারের বিস্ফোরক ট্রাকে করে নিয়ে এসেছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে। বিস্ফোরণে ওই ট্রাকটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, জানিয়েছে পুলিশ। ‘পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। ম্যাঙ্গালুরু ও ব্যাঙ্গালুরু থেকে কয়েক ঘণ্টার মধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে যাবে। কিছু বিস্ফোরক এখনও সক্রিয় থাকতে পারে, যে কারণে বোম্ব ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না,’বলেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এস রভি। বিস্ফোরণের সময় কম্পন কাছের চিকামাগালুরুতেও অনুভূত হয়েছে, বেশ কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। অনেকে শব্দ ও কম্পন দেখে ভূমিকম্প হচ্ছে মনে করে বাড়ি ছেড়ে রাস্তায়ও নেমে আসেন। টুইটারে অনেকে ভাঙা জানালা ও বাড়িঘরের ছোটখাট ক্ষয়ক্ষতি এবং বিস্ফোরণের পর মানুষজনের রাস্তায় নেমে আসার ছবি পোস্ট করেছে বলে এনডিটিভি জানিয়েছে।

শিবমোগাতেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বাড়ি। তিনি এ বিস্ফোরণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। ‘শিবমোগায় প্রাণহানিতে ব্যথিত। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এ প্রার্থনা করছি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে রাজ্য সরকার,’ টুইটারে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯